গাজীপুরে র‍্যাবের বিশেষ অভিযান, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
গাজীপুরে র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ বোতল বিদেশী মদসহ মো. শাহাদাত হোসেন শান্ত (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি মাওনা চকপাড়া মেডিকেল মোড় এলাকার বাসিন্দা।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অইজান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব-১। আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, মাওনার চকপাড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে বিদেশী মদের একটি বড় চালান শ্রীপুর মাওনা চৌরাস্তার দিকে আসছে বলে তথ্য পায় র‍্যাব-১। তথ্যের সত্যতা যাচাই করে র‍্যাবের আভিযানিক দল গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রোশিকা এলাকার লিরা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে ২৫ বোতল বিদেশী মদ (মোট ১৮.৭৫ লিটার), ১টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করে র‍্যাব।

জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে আমদানি নিষিদ্ধ বিদেশী মদ সংগ্রহ করে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরায় বিক্রি করার কথা স্বীকার করে আটক শান্ত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ