এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই নিজের শেষ নির্বাচন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতি করে ব্যবসা নয়; বরং বাবার জমিজমা বিক্রি করেই রাজনীতি করছেন বলে জানান  তিনি।

তিনি বলেছেন, 'বাপের জমিজমা যা ছিল, তার অর্ধেক শেষ। এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ দিবেন।'

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, 'আমরা ভিক্ষা আর দয়ায় বাঁচতে চাই না, কাজ করে বাঁচতে চাই। এজন্য প্রশিক্ষণ নিতে হবে। আমাদের ছেলেরা শুধু পড়াশোনা করে এমএ-বিএ পাশ করতে চায়, কিন্তু পাশ করলেও চাকরি মেলে না। প্রশিক্ষণ নিয়ে বাইরে ভালো আয় করা সম্ভব। ছাত্রদের সঠিক পথে মনযোগী করতে হবে, এতে আমাদের উন্নতি হবে।'

তিনি যোগ করে বলেন, '১৫ বছর আমরা এসব কথা বলতে পারিনি। আমাদেরকে শুধু পিটিয়েছে, মামলা দিয়েছে। এখন আমরা কাজ করতে চাই। আপনারা সংগঠন গড়ে তুলবেন, সংগঠনের মাধ্যমে আমরা কাজ করব। সবজি রাখার জন্য কোল্ড স্টোরেজ করা হবে, নারীদের কুটির শিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।'

মির্জা ফখরুল নিজের জন্মস্থান ঠাকুরগাঁওয়ের প্রসঙ্গও তুলে ধরে বলেন, 'আমার বাবা, আমি ও আমার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগের সময় ছোট ভাই চেয়ারম্যান থাকা সত্ত্বেও তাকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। সরকার চলে যাওয়ার পর আমরা শহরের রাস্তার কাজগুলো নিয়েছি। অতীতে আপনারা ভোট দিয়েছেন, এবারও দেবেন।'

পথসভায় স্থানীয় নারীরা মির্জা ফখরুলকে টাকার মালা পরিয়ে সম্মান জানানোর সময় তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, '২০০১ সালের নির্বাচনের সময় এলাকার মা-বোনেরা মুরগি, ডিম বিক্রি করে আমাকে নির্বাচনের জন্য অর্থ দিয়েছিলেন, কারণ আমার নিজস্ব টাকা ছিল না। ২০০৬ সালে একটি গাড়ি ক্রয় করেছি, যা এখনো পরিবর্তন করতে পারিনি। অন্যের দেওয়া গাড়িতে নির্বাচন করছি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী