একদিনে ৪ মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন থাড অ্যান্টি-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত চারটি রাডার সিস্টেম ধ্বংস করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (৮ মার্চ) বার্তাসংস্থা ইরনার বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন রাডার সিস্টেমগুলোতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘থাড’ যুক্তরাষ্ট্রের প্রধান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। থাড দিয়ে মূলত ব্যালিস্টিক মিসাইল শনাক্ত ও ধ্বংস করা হয়ে থাকে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানে ইরানের মহাকাশ গবেষণা সংস্থা এবং গোলাবারুদ সংরক্ষণাগার লক্ষ্য করে এক দফা বিমান হামলা চালিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, এই হামলায় আইআরজিসির ‘স্পেস ফোর্স’ বা মহাকাশ বাহিনীর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল গোলাবারুদ ভর্তি প্রায় ৫০টি বাংকার, একটি আধাসামরিক বাসিজ ঘাঁটি এবং একটি আইআরজিসি কম্পাউন্ড।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা