শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে তিনটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি বলেন, 'একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা ইতিহাসকে অস্বীকার করা। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো যায় না।'
স্ট্যাটাসে সর্বমিত্র চাকমা ইতিহাসের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, 'শেখ মুজিবুর রহমানের সমালোচনা করতে হবে, বাকশাল নিয়ে প্রশ্ন তুলতে হবে, রক্ষীবাহিনীর তাণ্ডব নিয়ে কথা বলতে হবে। একই সঙ্গে ৭ মার্চের ভাষণকে স্বীকার করতে হবে।'

সর্বমিত্র চাকমা আরও বলেন, 'একাত্তরের প্রতিটি বাঁক আমাদের জন্য স্মরণের। বাকশাল নিপাত যাক, একাত্তর দালালের হাত থেকে মুক্তি পাক। রাজনৈতিক হাতিয়ার নয়, একাত্তর হোক গণমানুষের।'
ডাকসুর এই নেতার স্ট্যাটাসে মূলত ইতিহাসকে সম্মান এবং মুক্তিযুদ্ধের স্বীকৃতির ওপর জোর দেওয়া হয়েছে।