আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাস প্রকাশ করে ইরানি প্রেসিডেন্ট জানান, দ্বিপক্ষীয় সংলাপ চলমান থাকা অবস্থাতেও ওয়াশিংটন ইরানের ওপর দুবার হামলা চালিয়েছে। এ ঘটনাকে তিনি তুলনা করেন পেছন থেকে ছুরি মারার সঙ্গে।
প্রস্তাবিত সমঝোতায় বলা হয়েছে, ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সম্মত হতে পারে। একইসঙ্গে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিদ্যমান বিধিনিষেধ শিথিল করার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।