দক্ষিণ লেবাননে ইসরাইলের ব্যাপক বিমান হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
যুদ্ধবিরতির আশ্বাস থাকলেও দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক অভিযান থামছে না। শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের অন্তত ২০টি শহর ও গ্রাম লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। হামলার কিছুক্ষণ আগে ওই এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ দেওয়া বার্তায় নাবাতিয়েহ ও জিজিন জেলার ২০টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে জাহরানি নদীর উত্তরে সরে যেতে বলা হয়। বার্তাটি প্রকাশের পরপরই হামলার ঘটনা ঘটে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর উচ্ছেদ নির্দেশনার পর নাবাতিয়েহ শহরের নিকটবর্তী রিহান ও সুজুদ গ্রামসহ কয়েকটি এলাকায় বিমান হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিছু সময় পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও সকাল হতেই টায়ার ও নাবাতিয়েহ জেলার বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা শুরু হয়।

হামলার ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প সদ্য. ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প সদ্য. ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন