ঢাকায় ভূমিকম্প অনুভূত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ময়মনসিংহ শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং টাঙ্গাইলের সখিপুর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ইএমএসসি আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত