ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে য চলন্ত বাসে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যাত্রীবাহী একটি চলন্ত বাসে ডিবি পুলিশ পরিচয়ে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী জিএস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৯৫) সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চালক জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে যাত্রী নামাতে গাড়ি থামান। এসময় একদল যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে বাসে উঠে যাত্রীদের মাদক তল্লাশির কথা বলে। কিছুক্ষণ পর তারা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে অন্তত ১৫ জনের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ডাকাতদের কবলে পড়া যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের হাতের রুলি, গলার চেইন, কানের দুলসহ নগদ টাকা এবং যাত্রী রুবেল হোসেনের টাকা-পয়সাসহ আরও অনেকের মালামাল লুট করে নেয় ডাকাতরা। পরে জালকুড়ি এলাকায় নেমে যায় তারা। ডাকাত দল নামার পর যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

যাত্রীরা অভিযোগ করেন, বাস চালক ও হেলপারদের আচরণ তাদের কাছে সন্দেহজনক মনে হলে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি ডাকাতি না ছিনতাই। তবে বাস চালক আরিফুল ইসলাম (৫০), হেলপার আবু সাইদ (৩৫) ও শাওনকে (১৫) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ