চুপ করাতে হলে আমাকে মেরে ফেলতে হবে: মমতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে বিজেপি পরিকল্পিতভাবে দলটির নেতাকর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এক ভিডিওবার্তায় মমতা ব্যানার্জী বলেন, তৃণমূল কংগ্রেসকে ভেঙে দেওয়ার জন্য বিজেপি কোনো চেষ্টা বাদ রাখেনি। তাকে থামাতে হলে হত্যা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মমতা বলেন, “চুপ করাতে হলে আপনাদের আমাকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, আপনারা এটা করতে কোনো কিছু বাকি রাখেননি।”

তিনি দাবি করেন, তৃণমূলের শীর্ষ নেতাদের অনেকেই হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এ সময় তিনি মহুয়া মৈত্র, অভিষেক ব্যানার্জী ও কল্যাণ ব্যানার্জীর নাম উল্লেখ করে বলেন, দলের নেতাদের ওপর একের পর এক আক্রমণ চালানো হয়েছে।

মমতা আরও অভিযোগ করেন, কারাগারে থাকা তার দলের নেতাকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। অনেককে মেঝেতে ঘুমাতে বাধ্য করা হচ্ছে, কারও কোমরে দড়ি ও পায়ে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে মিড ডে মিলে ডিমের পরিবর্তে সবজি দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, শিশুদের খাবারে ডিম না দেওয়া বাংলার সংস্কৃতির সঙ্গে যায় না। তার দাবি, তৃণমূল সরকার ক্ষমতায় থাকার সময় এমন পরিস্থিতি তৈরি হয়নি।

মমতা ব্যানার্জীর এসব বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। বিজেপির সঙ্গে রাজনৈতিক সংঘাতের পাশাপাশি দলীয় নানা সংকট নিয়েও চাপের মধ্যে রয়েছে দলটি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা