চলচ্চিত্রচর্চায় নতুন সংযোজন: জবিতে সাপ্তাহিক ফিল্ম স্ক্রিনিং

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে শুরু হয়েছে সাপ্তাহিক ফিল্ম স্ক্রিনিং উৎসব। দীর্ঘ বিরতির পর আবারও প্রাণচঞ্চল হয়ে উঠেছে বিভাগের শ্রেণিকক্ষ ও করিডোর। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, চলচ্চিত্র সমালোচনা এবং সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর দুইটায় বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. নিস্তার জাহান কবির উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উৎসবের প্রথম দিনে প্রখ্যাত জাপানি অ্যানিমেটেড ফ্যান্টাসি চলচ্চিত্র ‘মাই নেবার টোটোরো’ (My Neighbor Totoro) প্রদর্শিত হয়। হায়াও মিয়াজাকি পরিচালিত এই কালজয়ী চলচ্চিত্রটি উপভোগ করতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রায় ছয় বছর পর পুনরায় এই আয়োজন শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলাভী বলেন, “দীর্ঘ প্রায় ছয় বছর পর আমরা আবার আমাদের বিভাগে ফিল্ম স্ক্রিনিংয়ের আয়োজন করেছি। আশা করি, এটির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের এই স্ক্রিনিংয়ে চলচ্চিত্র-সম্পর্কিত বিভিন্ন পাঠচক্রের আয়োজন করা হবে। সবাইকে সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি।”

আয়োজনটি কেবল নিজেদের বিভাগের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না বলে জানান সংশ্লিষ্টরা। এ বিষয়ে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ আল হাসান বলেন, “এই উৎসবে শুধু ফিল্ম বিভাগের শিক্ষার্থীরাই নয়, অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন। আমরা চাই, সবার অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠুক এবং ক্যাম্পাসে সুস্থ চলচ্চিত্রচর্চার পরিবেশ তৈরি হোক।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে বিশ্বমানের চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা আয়োজন করা হবে, যা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে উৎসবটি সফল করতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে প্রচার-প্রচারণা চালানো হয়। পোস্টারগুলোতে সব বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে