চীনের উহান ল্যাবে অর্থায়ন করেন বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা, সেখানে থেকেই ছড়ায় করোনা: মার্কিন গোয়েন্দা তথ্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ মহামারি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসির বিরুদ্ধে করোনাভাইরাসের উৎস নিয়ে ‘ল্যাব-লিক’ তত্ত্ব ধামাচাপা দেওয়ার এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের বিদায়ী পরিচালক তুলসী গ্যাবার্ড কিছু নথি ও অভ্যন্তরীণ বার্তা প্রকাশ করে এ অভিযোগ তোলেন।

গ্যাবার্ডের দাবি অনুযায়ী, করোনাকালে জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ড. ফাউসি ভাইরাসের গবেষণাগারভিত্তিক উৎস এবং উহানে মার্কিন অর্থায়নে পরিচালিত গবেষণার তথ্য আড়াল করার চেষ্টা করেছিলেন।

তবে ড. ফাউসি পূর্বে মার্কিন কংগ্রেসে দেওয়া শুনানিতে গোয়েন্দা সংস্থার সঙ্গে এমন কোনো আলোচনার কথা অস্বীকার করেছিলেন। তিনি তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রকাশিত নথির বরাতে গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মহামারির আগে ফাউসির নেতৃত্বাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে করোনাভাইরাস নিয়ে ঝুঁকিপূর্ণ গবেষণার জন্য অর্থায়ন করেছিল।

গোয়েন্দা প্রতিবেদনে আরও দাবি করা হয়, অনিয়ন্ত্রিত ওই গবেষণাগার থেকেই ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী মহামারির সৃষ্টি হয়।

নথিপত্র ও ই-মেইলের ভিত্তিতে তুলসী গ্যাবার্ড অভিযোগ করেন, ফাউসি বিতর্কিত গবেষণা আড়াল করতে মহামারির সময় তিনটি ভূমিকা পালন করেন। এর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ গবেষণার জন্য তহবিল সচল রাখা, গোয়েন্দা সংস্থাগুলোকে প্রভাবিত করা এবং জনমতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।

তিনি বলেন, জনগণ দীর্ঘদিন ধরে তথ্য গোপন ও বিভ্রান্তির শিকার হয়েছে এবং দায়িত্বশীলদের স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি।

গ্যাবার্ডের দপ্তরের দাবি, ফাউসির দেওয়া পূর্ববর্তী কংগ্রেসীয় সাক্ষ্যের সঙ্গে নতুন নথিপত্রের অসঙ্গতি রয়েছে, যেখানে তিনি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছিলেন।

নথি ফাঁসকারী কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, ল্যাব-লিক তত্ত্বের পক্ষে অবস্থান নেওয়া কিছু কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল এবং তাদের পদোন্নতি বা চাকরিতে প্রভাব পড়েছিল।

গ্যাবার্ড এসব অভিযোগ স্বাধীন তদন্তের জন্য গোয়েন্দা বিভাগের মহাপরিদর্শকের কাছে পাঠিয়েছেন বলে জানানো হয়েছে।

করোনার উৎস নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও বৈজ্ঞানিক বিতর্ক চলছে। নতুন নথি প্রকাশের ফলে এ বিতর্ক আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা