চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দিল্লি: জয়সওয়াল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, চীনের কাছ থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশের সম্ভাব্য আলোচনা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে বেইজিংয়ের প্রস্তাব ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রেক্ষাপটে জে-১০সিই যুদ্ধবিমান কেনা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরে অংশগ্রহণ নিয়ে করা পৃথক দুটি প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা আমাদের অঞ্চলের এ ধরনের সব ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।’

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রকল্প সম্পর্কে ভারতের অবস্থান ইতোমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন সহযোগিতামূলক প্রকল্পগুলো দুই দেশের পারস্পরিক সম্মত কর্মপরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হয় এবং সেগুলো নিয়মিত পর্যালোচনা করা হয়।

রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রিক ঘটনাপ্রবাহ ভারতের নীতিনির্ধারণে বিবেচনায় রাখা হবে।

সম্প্রতি বাংলাদেশ ও চীন ভারত থেকে প্রবাহিত তিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে সম্মত হওয়ার পর এ মন্তব্য এসেছে।

গত সপ্তাহে চীন সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে এটি বাস্তবায়নের অঙ্গীকার করেন। তবে চীনা কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়।

একই ব্রিফিংয়ে সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গেও ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের কারণে সিন্ধু পানি চুক্তি স্থগিত রয়েছে এবং এ বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত।

তিনি বলেন, পাকিস্তানকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সব ধরনের সমর্থন বিশ্বাসযোগ্য ও স্থায়ীভাবে পরিত্যাগ করতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা