ছুটির দিনে বায়ু দূষণে শীর্ষে ঢাকা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ছুটির দিনে বায়ুদূষণে আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই শহরের আকাশ ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে, যা নগরবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল আটটায় ঢাকার সামগ্রিক বায়ুমান সূচক (AQI) ছিল ২৭৩। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এর আগের দিন বৃহস্পতিবারও ঢাকার বায়ুমান ছিল অত্যন্ত খারাপ, ধারাবাহিকভাবে শীর্ষ অবস্থানে রয়েছে শহরটি।

বায়ুদূষণের তালিকায় ঢাকার পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই এবং ভারতের দিল্লি। শহর দুটির বায়ুমান সূচক যথাক্রমে ২৩২ ও ২১৬। শুষ্ক মৌসুমে সাধারণত দিল্লি বা পাকিস্তানের লাহোর দূষণে এগিয়ে থাকলেও চলতি সময়ে কয়েক দিন ধরে ঢাকাই সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুমান সূচক ২০০ ছাড়ালেই তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে ওঠে। আজ ঢাকার পরিস্থিতি সেই সীমাও অতিক্রম করেছে। রাজধানীর কয়েকটি এলাকায় দূষণের মাত্রা দুর্যোগপূর্ণ পর্যায়েও পৌঁছেছে।

ঢাকার বিভিন্ন এলাকায় স্থাপিত পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যে দেখা গেছে, অন্তত আটটি স্থানে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। নিকুঞ্জ এলাকার এএসএল সিস্টেমস লিমিটেড স্টেশনে বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ৪২২, যা অত্যন্ত বিপজ্জনক। এছাড়া ধানমন্ডিতে ৩০০, ইস্টার্ন হাউজিং ও দক্ষিণ পল্লবীতে ২৮৫, বে’জ এজওয়াটারে ২৮১, বেচারাম দেউড়িতে ২৮০, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ২৭৩ এবং গোড়ানে ২২৪ স্কোর পাওয়া গেছে। সাধারণত বায়ুমান ৩০০ ছাড়ালে সেটিকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

পরিবেশবিদরা বলছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারি পর্যায়ে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তবে কার্যকর কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। দূষণের উৎস নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা জরুরি। একই সঙ্গে ঘরের জানালা বন্ধ রাখা এবং খোলা জায়গায় ব্যায়াম বা শরীরচর্চা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য বর্তমান বায়ু পরিস্থিতি মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে