ছুটি শেষে চাকরিতে যোগদান না করায় ইবি অধ্যাপককে অপসারণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় চাকরিচ্যুত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ।

সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

অফিস আদেশ সূত্রে জানা যায়, আইসিটি বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ যুক্তরাষ্ট্রের Old Dominion University এর অধীনে পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে তিনি যোগদান না করে ১০/০৬/২০২৩ হতে ০৯/০৬/২০২৪ তারিখ পর্যন্ত ০১ (এক) বছরের শিক্ষাছুটির মেয়াদ বৃদ্ধির আবেদন করলে তাঁর আবেদনটি ০২/১০/২০২৩ তারিখে অনুষ্ঠিত শিক্ষাছুটি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির ১৮৮ তম সভায় উপস্থাপন করা হলে তা বিবেচিত হয়নি।

স্ট্যান্ডিং কমিটির সুপারিশ অনুযায়ী তাঁকে ১৫/১১/২০২৩ তারিখের মধ্যে অফিস স্মারক নং-১২৬/শিক্ষা/ইবি-২০২৩/৯৬৮, তারিখ-১৭/১০/২০২৩ সম্বলিতপত্রে আগামী ০১ মাসের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হলে তিনি যোগদান না করে পুনরায় দ্বিতীয় মেয়াদে ১০/০৬/২০২৪ হতে ০৯/১০/২০২৫ তারিখ পর্যন্ত ০১ (এক) বছর শিক্ষাছুটির মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। তাঁর আবেদনটি গত ২৮/১০/২০২৪ তারিখে অনুষ্ঠিত শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটির ১৯৬ তম সভায় উপস্থাপন করা হলে তা বিবেচিত হয়নি। উক্ত স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে স্মারক নং-১২৬/শিক্ষা/ইবি-২০২৪/৬৪, তারিখ-০৩/১১/২০২৪ সম্বলিত পত্রে আগামী ০১ মাসের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলে তিনি যোগদান না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন।

তিনি কর্মস্থলে যোগদান না করায় তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য গত ২৬/০২/২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭ তম (সাধারণ) সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁর বিরুদ্ধে কি ধরণের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অপরাধের মাত্রা নির্ধারণপূর্বক শান্তির ধরণ নির্ধারণের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ৩০/১০/২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১ তম (সাধারণ) সভার ১২৬ নং সিদ্ধান্ত মোতাবেক অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ-এর বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির চরম লঙ্ঘন হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির 3(h) ধারা মোতাবেক তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির 4(1) (f) ধারা মোতাবেক গত ১০/০৬/২০২৩ তারিখ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে তাকে অপসারণ (Dismissal from Service) করা হয়।

সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে