ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবিতে সাইকেল র‍্যালি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বর্ণাঢ্য এই সাইকেল র‍্যালির যাত্রা শুরু করে ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে প্রধান ফটকে মিলিত হয়। এসময়ে র‍্যালিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাইকেল র‍্যালি শেষে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে নিয়ে। সেই মিশন— একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই- যে দেশে কোনো দুর্নীতি, হত্যা, খুন, রাহাজানি, চাঁদাবাজি থাকবে না।’

‎আর সেই দেশ গড়ার জন্য এমন কিছু নাগরিক প্রয়োজন; তারা হবে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক। সৎ, দক্ষ এবং দেশপ্রেমিকের সমন্বয় ঘটলেই কেবল এমন কিছু মানুষ তৈরি করা সম্ভব, যেই মানুষগুলোর মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা তৈরি করতে পারব। ছাত্রশিবির চায় এদেশের বুক থেকে, এদেশের মাটি থেকে সকল প্রকার জুলুমকে উচ্ছেদ করতে। এজন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমাদের টার্গেট ও স্বপ্ন হচ্ছে— আমরা একটি ইনসাফের বাংলাদেশ গড়তে চাই।

‎ছাত্র সমাজের প্রতি আহ্বান করে বলেন, ‘আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করি। আগামী নির্বাচনে এমন কিছু ব্যক্তিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য প্রচেষ্টা করতে হবে যেই দল এদেশকে ইনসাফ প্রতিষ্ঠা, মানুষের অধিকার, ছাত্র সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে কাজ করবেন।’

‘আমরা চাই— যে দল ক্ষমতায় আসবে আগামীতে, সেই দল যেন একটি কর্মমুখী শিক্ষাব্যবস্থার প্রবর্তন করে। স্বীকৃত মানুষ বা ছাত্র সমাজ সচেতন, তারা বিভিন্ন দলগুলো যে ইশতেহার দিয়েছে, সেই ইশতেহারকে দেখে তাদের ইশতেহারের বাস্তবায়নের হার বা ইশতেহার দেখেই তারা সিদ্ধান্ত নিবে এটা আমি আশা করছি।’

জাতীয় মিডিয়ার প্রতি সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান ক্যাম্পাস মিডিয়াগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে কিন্তু জাতীয় যে মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলো অলরেডি দালালি শুরু করে দিয়েছে। আমরা দেখছি যে অনেক সত্য সংবাদ তারা প্রকাশ করছে না, শুধুমাত্র কোনো একটা ভয়ে বা কোনো একটা কারণে।'

আমরা মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান করে সভাপতি বলেন, 'আপনারা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাহায্য করুন। হাসিনাকে যেভাবে মিডিয়া সন্ত্রাস ফ্যাসিবাদে রূপ দিয়েছে, অন্য কোনো নতুন দলকে যেন মিডিয়া ফ্যাসিবাদে রূপ না দেয় সেই আহ্বান আমরা মিডিয়ার প্রতি করছি।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে