ছাত্রী শিক্ষার্থীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি: ছাত্রদল নেতা ইমামের বিরুদ্ধে অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ফিন্যান্স ফেস্ট–২০২৫-এর সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় নারী শিক্ষার্থীদের প্রতি মারমুখী আচরণ এবং এক জুনিয়র শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী ইমাম হোসেন স্বজনের বিরুদ্ধে।

অনুষ্ঠানটি দুটি পর্যায়ে বিভক্ত ছিল—ফিনফেস্ট ১০.৫ কিলোমিটার রান এবং জব ফেয়ার। সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে দুই সেগমেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ শুরু হলে এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগকারী শিক্ষার্থীদের দাবি, ক্রেস্ট বিতরণকে কেন্দ্র করে ইমাম হোসেন স্বজন তাঁদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন এবং একপর্যায়ে মারার জন্য তেড়ে আসেন।

ইমাম হোসেন স্বজন ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রদলের সভাপতি হিসেবে পরিচিত।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফিন্যান্স ফেস্ট–২০২৫-এর সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন তানজীন নুসরাত মুনা, রওনক জাহান তানিশা ও মো. নাসিমুল ইকবাল হোসেন। তাঁরা সবাই ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, “গতকাল যখন আমাদের প্রোগ্রাম চলছিল, তখন ব্যাকস্টেজে ক্রেস্ট দেওয়ার সময় এক ধরনের বৈষম্য করা হয়। ফিন ফেস্টের দুটি ইভেন্ট—জব ফেয়ার ও ম্যারাথন। অনুষ্ঠানে ম্যারাথনে অংশগ্রহণকারীদের ক্রেস্ট দেওয়া হলেও জব ফেয়ারে অংশগ্রহণকারীদের কাউকেই ক্রেস্ট দেওয়া হয়নি। আমরা এর প্রতিবাদ জানালে ৫০তম আবর্তনের ইমাম হোসেন সরাসরি আমাদের সঙ্গে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং একপর্যায়ে মারার জন্য তেড়ে আসেন। সে সময় তিনি ৫২তম আবর্তনের এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকিও দেন। এরপর আমরা টিএসসির দিকে চলে আসি।”

তাঁরা আরও বলেন, “একটি পাবলিক প্লেসে নারী শিক্ষার্থীদের এভাবে হুমকি দেওয়া হয়েছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক নিয়ম অনুযায়ী এর সুষ্ঠু বিচার হোক।”

এ বিষয়ে ইমাম হোসেন স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করে সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে