চার সপ্তাহ স্থগিত শাবিপ্রবির শাকসু নির্বাচন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (১৯ জানুয়ারি) শাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হাইকোর্টের আদেশের ফলে আপাতত চার সপ্তাহের জন্য নির্বাচন কার্যক্রম স্থগিত হয়ে গেল।

এর আগে শাকসু নির্বাচনের সব কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন বিএনপিপন্থি শিক্ষকেরা। একই সঙ্গে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল শাকসু নির্বাচনসহ তিন দফা দাবিতে গতকাল ও আজ নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করে।

সোমবার শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দীন নির্বাচনী দায়িত্ব পালন না করার ঘোষণা দেন।

তিনি বলেন, '৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের একটি হল দখল করা হয়। তখন একটি নীতিমালা করা হলেও পরে তা বাতিল করা হয়। নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আমাদের ট্যাগিং করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা করলে আবারও জাতীয়তাবাদী শিক্ষকদের দায়ী করা হবে।'

এদিকে শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হলে দেশব্যাপী কঠোর ও লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, 'আমাদের দাবি স্পষ্ট: নির্ধারিত তারিখে, অর্থাৎ আগামীকালই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক চাপ বা পেশিশক্তির কাছে নতিস্বীকার করে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করলে তা বরদাস্ত করা হবে না।'

এর আগে, শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে নির্বাচন দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে শাবিপ্রবি ক্যাম্পাস।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে