বৃষ্টির কারণে রূপগঞ্জ বিএনপির বিশ হাজার মানুষের গণভোজ স্থগিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান স্থগিত করেছে উপজেলা বিএনপি। দেশের চলমান নিম্নচাপ ও টানা বৃষ্টির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রূপগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাকৃতিক দুর্যোগ ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আগামী ২৯ ও ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত রূপগঞ্জ উপজেলা বিএনপির এক জরুরি সভায় গৃহীত হয়।’

জানা যায়, মুড়াপাড়া কলেজ মাঠে দুই দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন, কুইজ, রচনা, আবৃত্তি, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, বইমেলা, জব ফেয়ার, ফ্রি মেডিকেল ক্যাম্প, লাইব্রেরি উদ্বোধন, বৃত্তি প্রদান, সংবর্ধনা, নাটক, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ এবং বিশ হাজার মানুষের জন্য গণভোজ।

আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান স্টাইলের খাবার। সে অনুযায়ী রাধুনিও আনা হয়েছিল চট্টগ্রাম থেকে।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এমন একটি আয়োজন আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, বিশ হাজার মানুষের গণভোজের জন্য প্যান্ডেল নির্মাণসহ প্রয়োজনীয় কেনাকাটাও শেষ হয়েছিল। আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু টানা বৃষ্টির কারণে আমাদের আয়োজনে বাধা এসেছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ উপজেলা নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আয়োজন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, নিম্নচাপ কেটে গেলে শিগগিরই নতুন তারিখে অনুষ্ঠানটি আয়োজন করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড