পরীক্ষা শুরু হওয়ার পূর্বে পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আর অভিভাবকদের মধ্যেও ছিল আগ্রহ ও উৎসাহ। কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো অনিয়ম রোধে মনিটরিং টিম দায়িত্ব পালন করেছে।
পরীক্ষায় অত্র ইউনিয়নের ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন।
অভিভাবকরা জানান, এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। ফলাফল প্রকাশের পর যোগ্য শিক্ষার্থীরা মেধা বৃত্তির সুবিধা পাবে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ যোগাবে। আমরা আশা করি কর্তৃপক্ষ এই মেধা বৃত্তি পরীক্ষা প্রতিবছর চলমান রাখবে।
আয়োজকরা জানান, ২০০২ সাল থেকে ২৩ বছর ধরে মরহুম আব্দুল হান্নান ভূইয়ার স্মরণে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরের মতো এবারও আমরা পরীক্ষা নিচ্ছি। আগামীতে যেন আমরা আরও বৃহত্তর পরিসরে পরীক্ষা নিতে পারি, সেজন্য সকলের কাছে প্রার্থনা করছি।
পরীক্ষায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের। হল সুপারের দায়িত্বে ছিলেন এখলাস উদ্দিন পিন্টু।