বিশেষ বৃত্তির তালিকা প্রকাশে প্রশাসনের গড়িমসি, জকসুর অবস্থান কর্মসূচির আল্টিমেটাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ নিয়ে প্রশাসনের গড়িমসির অভিযোগ তুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। এ বিষয়ে প্রশাসনকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে অবস্থান কর্মসূচির আল্টিমেটাম দিয়েছেন জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

বুধবার (২১ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

মোস্তাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জকসুর প্রথম আনুষ্ঠানিক বৈঠকে প্রশাসন চলতি সপ্তাহের মধ্যেই বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে জকসুকে অবহিত করে। বৈঠক শেষে জকসু প্রতিনিধিরা সাংবাদিকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছেও সেই তথ্য তুলে ধরেন।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, বিশেষ বৃত্তির তালিকা প্রকাশের দায়িত্ব প্রশাসনের। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে জকসু সেই দাবি আদায়ের জন্য ভূমিকা রাখবে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তারা যা জানিয়েছে, সেটিই শিক্ষার্থীদের জানানো হয়েছে। তবে প্রশাসন যদি প্রতিশ্রুতি অনুযায়ী তালিকা প্রকাশ না করে, সে ক্ষেত্রে দায়ভার সম্পূর্ণভাবে প্রশাসনকেই নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, “প্রশাসনের ঢিলেমি দেখতে দেখতে আমরা ক্লান্ত। প্রশাসনের ঘোষণানুযায়ী আগামীকালই বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করতে হবে। আর কোনো সময়ক্ষেপণ আমরা মেনে নেব না। আমরা চেয়েছিলাম জকসু গঠনের পর আর আন্দোলনে যেতে হবে না। কিন্তু প্রশাসনের কার্যক্রম আমাদের আবার আন্দোলনের পথেই ফিরিয়ে নিচ্ছে। আমরা শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি। শিক্ষার্থীদের অধিকার আদায়ে যা করতে হয়, আমরা তা করব, ইনশাআল্লাহ।”

অবস্থান কর্মসূচি সম্পর্কে তিনি জানান, জকসুর পক্ষ থেকে প্রশাসনকে আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ না হলে বিকেল ৩টায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জকসুর পক্ষ থেকে অবস্থান কর্মসূচি শুরু করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে