বিশ্বকাপের স্বত্ব বিক্রি নিয়ে ফিফা সভাপতির সঙ্গে কোনো কথা হয়নি: ট্রাম্প

সদ্য সংবাদ ডেস্ক
১ আগস্ট, ২০২৬ ১৯:২৩:৩৪
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৩১ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ফিফার বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে তিনি কোনো পরামর্শ দেননি এবং এ বিষয়ে ফিফা সভাপতির সঙ্গেও তার কোনো কথা হয়নি।

সম্প্রতি বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রমে বাইরের বিনিয়োগ আনার পরিকল্পনা প্রকাশ্যে আসে। এ পরিকল্পনার অংশ হিসেবে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বকাপসহ ফিফার অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনার দায়িত্ব পালন করবে।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সংস্থাটির কাছেই থাকবে। তবে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যে বাইরের বিনিয়োগকারীদের কাছে সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বিক্রির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পুরো উদ্যোগটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ২০ বিলিয়ন ডলার।

এ পরিকল্পনা প্রকাশের পরই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তীব্র আপত্তি জানায়। জরুরি বৈঠকে উয়েফার ৫৫ সদস্য দেশের প্রতিনিধিরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, ফিফা এ সিদ্ধান্ত থেকে সরে না এলে ভবিষ্যতে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।

উয়েফার পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ফিফার এই পরিকল্পনার বিরোধিতা করেছে।

তবে সমালোচনার মধ্যেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ফিফা। সংস্থাটির দাবি, গণমাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং ফুটবলের নিয়ন্ত্রণ বা স্বত্ব বিক্রির কোনো পরিকল্পনা তাদের নেই।

এদিকে, ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। বিশেষ করে ২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে আয়োজনকে ঘিরে তাদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে।

ফিফার সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনায় নেতৃত্ব দিতে পারেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার এমন আলোচনাও সামনে এসেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয়