মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, 'আমাদের ব্যানার যেখানে যেখানে ছিল, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙানো আছে, তা এলাকার মানুষ দেখছেন।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে সাদাকালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ফেসবুক পোস্টের শেষ অংশে তাসনিম জারা লিখেছেন, 'অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলুন—অনেক ধন্যবাদ। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতাকর্মীদেরও অনেস্ট হতে হয়। আপনারা নেতাকর্মীদের সামলান, প্লিজ।'
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) তিনি রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে বলেন, 'মানুষ পেশিশক্তির রাজনীতি দেখতে চায় না। তারা পরিবর্তনের রাজনীতি চায়। প্রথাগত রাজনীতি ভেঙে প্রমাণ করতে চাই, দেশে ভিন্ন ধারার রাজনীতি সম্ভব।'
ভোট নিয়ে শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, 'সবার মাঝে ভোট দেওয়ার উদ্দীপনা আছে। প্রবীণ ভোটারদের মতো নতুন ভোটাররাও ভোট দিতে মুখিয়ে আছে। তবে কিছুটা শঙ্কার কথাও শুনছি। আশা করি আগের মতো কোনো সমস্যা হবে না।'