‎ভূরুঙ্গামারীতে শাহিন শিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হকের (শাহিন শিকদার) বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আরও ৭৪ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
‎গত বছরের ১৫ মে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ফরিদুল হককে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এর আগে ১৩ মে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। পরে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
‎প্রসঙ্গত, তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন শাহিন শিকদার। আগামী ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
‎বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাহিন শিকদার বলেন, ‘দল আমাকে বহিষ্কার করেছিল, আমি তা মেনে নিয়েছিলাম। তারপরও দলের সব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি। ভূরুঙ্গামারীতে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছি। দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমি হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞ।’
‎তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতা–কর্মীদের নিয়ে নতুন উদ্যমে কাজ করবো ইনশাআল্লাহ।’

সদ্য সংবাদ/আতিকুর রহমান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’