ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারিগরি নিরাপত্তার কারণে আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সিন্ডিকেটের সদস্যবৃন্দ, চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী অংশ নেন।

সভায় সাম্প্রতিক ভূমিকম্প এবং তৎপরবর্তী ঝাঁকুনি (Aftershock)-এর কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক ও প্রধান প্রকৌশলীর মতামত অনুযায়ী, আবাসিক হলসমূহের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা ও ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হলে হলসমূহ খালি করা জরুরি।

এই কারণে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা ৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে এবং আবাসিক হলগুলো খালি করতে হবে। আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে এই ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রাধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বাভাবিকভাবে খোলা থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে