ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব: প্রধান উপদেষ্টা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ভোট বাক্স যারা ডাকাতি করবে, তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী এবং নাগরিকদের শত্রু বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তাদের হাত থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার কর্তব্য।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, 'ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা নিন।'

তিনি আরও বলেন, 'ভোটের ওপর নির্ভর করছে আমাদের সবার, এমনকি আমাদের সন্তানের ভবিষ্যৎও। তাই যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব।'

ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'ভোট দেশকে এগিয়ে নেওয়ার গাড়ির চাকা। এই চাকা কাউকে চুরি করতে দেওয়া যাবে না।'

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে কিছু রদবদল করা হয়েছে। এসব পরিবর্তন কোনো অনুরাগ বা বিরাগ থেকে নয়; বরং দক্ষতা, যোগ্যতা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতেই করা হয়েছে।

তিনি বলেন, 'সরকারের লক্ষ্য একটাই—দেশের প্রতিটি ভোটার যেন নিরাপদ পরিবেশে, ভয়মুক্ত মনে এবং সর্বোচ্চ স্বাধীনতায় ভোট দিতে পারেন।'

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এবং সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

ভাষণে তিনি বলেন, 'এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের একটি ঐতিহাসিক মুহূর্ত। গণভোটের ফলাফলের ওপর নির্ভর করবে আমরা কেমন রাষ্ট্র চাই এবং নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতি।'

শেষে ড. ইউনূস বলেন, 'সরকার চায় এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা ও পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী