ভিসা নীতিতে বড় পরিবর্তন, ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা দেবে আমিরাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিদেশি পর্যটক, দক্ষ পেশাজীবী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ করতে ভিসা নীতিতে একাধিক পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন ব্যবস্থার আওতায় অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ, ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার শর্ত শিথিল এবং চিকিৎসাপ্রার্থীদের জন্য স্মার্ট চিকিৎসা ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) প্রকাশিত খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমিরাতের ফেডারেল কর্তৃপক্ষ আরও ছয় দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুযোগ চালু করেছে। এর ফলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা ১৪ ও ৬০ দিনের ভিসা সুবিধায় সহজেই দেশটিতে প্রবেশ করতে পারবেন। এর আগে এই সুবিধা নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকদের জন্য সীমিত ছিল।

দুবাই ভ্রমণেচ্ছুদের জন্যও পর্যটক ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। অনুমোদিত ভ্রমণ বা পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের একবার প্রবেশযোগ্য পর্যটক ভিসা সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিনিয়োগকারীদের দুই বছরের আবাসিক ভিসার ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হয়েছে। আগে একক মালিকানার সম্পত্তির জন্য ন্যূনতম সাত লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকার যে শর্ত ছিল, তা বাতিল করা হয়েছে। তবে আবেদনকারীকে সম্পত্তির একক মালিক হতে হবে। আর যৌথ মালিকানার ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর অংশের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে নির্ধারিত সময়ের বেশি অবস্থানকারী দর্শনার্থীদের জন্য অতিরিক্ত ৩০ দিন থাকার সুযোগ দিয়েছে আমিরাত। এ সময়ের জন্য কোনো জরিমানা আরোপ করা হবে না। তবে আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসার অবস্থান নিয়মিত করতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চিকিৎসা পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে স্মার্ট চিকিৎসা ভিসা চালুর উদ্যোগ নিয়েছে দেশটি। এ লক্ষ্যে দুবাইয়ের পরিচয় ও বিদেশি বিষয়ক মহাপরিদপ্তর এবং দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। নতুন ব্যবস্থায় ভিসা, আবাসন ও চিকিৎসাসেবাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে বিদেশি রোগীদের চিকিৎসা গ্রহণের পুরো প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জাতীয় জরুরি, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ যৌথভাবে এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা