ভেনেজুয়েলায় মার্কিন হামলা, যুদ্ধ শুরুর আশঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই রাজধানী কারাকাসে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, মধ্যরাতে শহরের বিভিন্ন এলাকায় জোরালো শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২ জানুয়ারি) রয়টার্স জানায়, স্থানীয় সময়  গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একাধিক এলাকায় এসব শব্দ শোনা যায়।

আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। 

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শহরে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দও শোনা যায়, যা বিমান হামলার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। বিস্ফোরণের পর কারাকাসের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির আশপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এই ঘটনার প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসী সামরিক প্রস্তুতির অভিযোগ করেন। একই সঙ্গে তিনি জানান, মাদক পাচার মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে তার দেশ প্রস্তুত।

মাদুরোর অভিযোগ, তাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা ও সামরিক চাপ প্রয়োগ করে আসছে। তিনি বলেন, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদ দখলের লক্ষ্যেই এই চাপ সৃষ্টি করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে, যা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তোলে।
 
তবে মাদুরো জোর দিয়ে বলেন, এখনই দুই দেশের মধ্যে আন্তরিক সংলাপ শুরু করার সময়। যুক্তরাষ্ট্র যদি সত্যিই মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে আগ্রহী হয়, তাহলে ভেনেজুয়েলা আলোচনায় বসতে প্রস্তুত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী