বাংলাদেশকে ২৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ দিল্লির, ফেরতের প্রস্তুতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ভারতে অবস্থানরত ২ হাজার ৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ভারত সরকার। নয়াদিল্লির দাবি, এসব ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁদের নাগরিকত্ব নিশ্চিত হলে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও আসামে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার হওয়ার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে অভিযুক্ত শত শত কথিত বাংলাদেশি সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন বলে দাবি করা হয়েছে।

শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ২ হাজার ৮৬০ জনের বেশি ব্যক্তির নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। ভারতের ধারণা, তাঁরা বাংলাদেশি নাগরিক এবং ভারতে অবস্থান করছেন। তবে এ বিষয়ে এখনো বাংলাদেশের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

তিনি বলেন, ভারতে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির নিজস্ব আইন রয়েছে। বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে। তিনি আরও জানান, অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের প্রত্যাবাসনের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া চালু রয়েছে। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বাংলাদেশকে পাঠানো হয় এবং নাগরিকত্ব যাচাইয়ের পর প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা হয়।

রণধীর জয়সওয়াল বলেন, এ ধরনের বহু অনুরোধ এখনো বাংলাদেশের কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে ভারতে অবৈধভাবে অবস্থানকারীদের প্রত্যাবাসন কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে গত কয়েক বছর ধরে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অভিবাসন ইস্যুতে তৎপরতা বেড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ‘শনাক্ত, তালিকা থেকে অপসারণ এবং প্রত্যাবাসন’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে। এর আওতায় অবৈধ অভিবাসীদের শনাক্ত করে বিভিন্ন সরকারি তালিকা থেকে বাদ দেওয়া এবং নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন আটক কেন্দ্রে প্রায় ৪০০ অনথিভুক্ত বাংলাদেশি অভিবাসীকে রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে পরিচালিত বিশেষ নিবন্ধন পুনর্বিবেচনা কার্যক্রম সীমান্তবর্তী অঞ্চলের অভিবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলেও দাবি করা হয়েছে। এর ফলে অনেকেই সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান করছেন।

চলতি বছরের মে মাসের শুরুতে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে অবৈধ অভিবাসন প্রসঙ্গ উত্থাপন করে। সে সময় নয়াদিল্লি আশা প্রকাশ করেছিল, নাগরিকত্ব যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন হলে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের কয়েক দিনের মধ্যেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

নির্বাচনের ফল প্রকাশের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উদ্ধৃত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামাজিক যোগাযোগমাধ্যমের পৃষ্ঠায় বলা হয়, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর যদি জোরপূর্বক মানুষ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়, তাহলে ঢাকা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসনের বিষয়টি দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে নিয়মিত আলোচিত হচ্ছে। এর মধ্যে স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকও রয়েছে। পাশাপাশি অবৈধ সীমান্ত অতিক্রম ও সীমান্তসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা কমাতে এবং সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মকর্তাদের মতে, সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ যাতায়াত প্রতিরোধে দুই দেশ যৌথভাবে সীমান্তে বেড়া নির্মাণ কার্যক্রমেও সহযোগিতা অব্যাহত রেখেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প