বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস–এর কার্যক্রম চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে গোষ্ঠীটির সম্ভাব্য কার্যক্রম ইসরায়েল পর্যবেক্ষণ করছে।

রিউভেন আজার দাবি করেন, মধ্যপ্রাচ্যের বাইরে চরমপন্থী প্রভাব বিস্তারের বিষয়ে ইসরায়েল উদ্বিগ্ন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সতর্ক থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, কিছু দেশ এমন ধারণা পোষণ করে যে শান্তি মানে এমন পরিস্থিতি যেখানে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। তবে ইসরায়েলের শান্তি ধারণা এর থেকে সম্পূর্ণ ভিন্ন।

সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের আঞ্চলিক কূটনৈতিক ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এবং ইসলামাবাদের কিছু অবস্থান নিয়ে সমালোচনা করেন। একই সঙ্গে কাতারের ভূমিকাও তিনি প্রশ্নবিদ্ধ করেন।

রাষ্ট্রদূত দাবি করেন, ইসরায়েল ৭ অক্টোবরের ঘটনার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের সম্ভাব্য তৎপরতার ওপর নজর রাখছে। তার ভাষায়, কিছু কার্যক্রম প্রকাশ্যে এলেও এর বাইরে আরও কিছু কর্মকাণ্ড থাকতে পারে, যা জনসমক্ষে আসে না।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের চরমপন্থী কর্মকাণ্ড অন্য অঞ্চলগুলোতেও বিস্তার লাভ করতে পারে এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে।

আজার আরও বলেন, ইসরায়েল তাদের উদ্বেগ ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

পাকিস্তান প্রসঙ্গে তিনি দেশটির কিছু মহলে ইহুদি-বিরোধী মনোভাব উসকে দেওয়ার অভিযোগও করেন এবং বলেন, এ ধরনের অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আস্থার সংকট তৈরি করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার মধ্যেই এসব মন্তব্য করেন ইসরায়েলি রাষ্ট্রদূত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা