বাংলাদেশ নিয়ে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর প্রসঙ্গে বাংলাদেশকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও সম্পর্ক সীমিত হওয়ায় বাংলাদেশই বেশি ক্ষতির মুখে পড়েছে।

রোববার আরএসএস-ঘনিষ্ঠ প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের চিকিৎসকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ভেটেরিনারি ডক্টরস’-এর এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

দিলীপ ঘোষ বলেন, ভারত সব সময় বাংলাদেশিদের ভিসা দিয়েছে এবং বাংলাদেশকে নিজেদের ‘অঙ্গ’ হিসেবে দেখে। তবে তার ভাষ্য, বাংলাদেশ যদি সেই দৃষ্টিভঙ্গি না রেখে শত্রুতাপূর্ণ আচরণ করে, তাহলে ভারতকেও কঠোর অবস্থান নিতে হয়।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা পর্যাপ্ত উন্নত নয়। এ কারণে অনেক বাংলাদেশি চিকিৎসার জন্য কলকাতা ও দিল্লিতে যান। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারণের পক্ষে মত দেন।

বাংলাদেশের শিল্প খাত নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তার দাবি, চাল, ডাল, তেল, লবণ, ফল ও সারসহ বিভিন্ন পণ্য পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যায়। পাশাপাশি অনেক ভারতীয় ব্যবসায়ীর বিপুল অর্থ বাংলাদেশে আটকে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ভিসা ও বাণিজ্যিক কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চালু হলে উভয় পক্ষই উপকৃত হবে। একই সঙ্গে তার দাবি, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশও বুঝতে পেরেছে যে সম্পর্ক সীমিত হওয়ার কারণে তাদেরই বেশি ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া স্থগিত করেছিল ভারত। পরে রোববার থেকে বাংলাদেশিদের পর্যটক ভিসার আবেদন গ্রহণ পুনরায় শুরু হওয়ার কথা জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা