বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বাংলাদেশ ও ভারতের সীমান্তে পুশ ইন সমস্যার সমাধান দুই দেশের পারস্পরিক সংলাপের মাধ্যমেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি।

ব্রিফিংয়ে তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ-ভারত সীমান্তে শত শত নারী ও শিশুর মানবিক সংকট নিয়ে জাতিসংঘের অবস্থান কী। প্রশ্নে উল্লেখ করা হয়, সীমান্তে অনেক শিশু ক্ষুধার্ত অবস্থায় রয়েছে এবং নারীরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এ ধরনের বিষয় দুই দেশের আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। একই সঙ্গে সংশ্লিষ্ট মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রেস ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট নিয়েও প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবও অতীতে শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। এ পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন আশার সুযোগ রয়েছে কি না।

এর জবাবে ডুজারিক বলেন, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব মূলত সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পর্কিত। ফলে মহাসচিব ও সাধারণ পরিষদের সভাপতির মধ্যে যোগাযোগও মূলত সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই হবে। তবে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা