আর্জেন্টিনার জার্সি পরে আসলেই অর্ধেক ফি নেওয়ার ঘোষণা আইনজীবীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ফুটবল বিশ্বকাপের আবহে ব্যতিক্রমী এক ঘোষণার মাধ্যমে আলোচনায় এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহা। আর্জেন্টিনা জাতীয় দলের সমর্থক হিসেবে পরিচিত এই আইনজীবী জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা মক্কেলদের জন্য থাকবে বিশেষ সুবিধা।

শুক্রবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। বিশ্বকাপের আনন্দ-উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে এটিকে বিশ্বকাপ উন্মাদনার একটি মজার প্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ আইনসেবার ক্ষেত্রে এটিকে একটি ভিন্নধর্মী উদ্যোগ বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট মিঠুন সাহা বলেন, আইন পেশা অত্যন্ত দায়িত্বশীল হলেও মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তার অংশীদার হতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, খেলাধুলা মানুষকে কাছাকাছি আনে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখে। তার এই উদ্যোগের উদ্দেশ্য কেবল বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করা। এর মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে এবং উৎসবের আবহ আরও সমৃদ্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে ঘোষণাটি আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্টটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

অনেকের মতে, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সেবাদাতা সংস্থা নানা ধরনের অফার দিয়ে থাকে। তবে একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর পক্ষ থেকে এমন উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী।

অ্যাডভোকেট মিঠুন সাহার চেম্বার রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় অবস্থিত। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং অন্যান্য দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত তিনি আইনসেবা প্রদান করে থাকেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা