আর্জেন্টিনার হারে দুঃখ পাইনি, স্পেনই ছিল যোগ্য চ্যাম্পিয়ন: ডোনাল্ড ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে ব্যক্তিগতভাবে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, দুই দলই দারুণ ফুটবল খেলেছে, তবে স্পেনই শিরোপা জয়ের বেশি যোগ্য ছিল।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "না, আমি দুঃখ পাইনি। আমার মনে হয়েছে, দুই দলই খুব ভালো খেলেছে। তবে স্পেনই ভালো খেলেছে। তারা এই জয়ের সম্পূর্ণ যোগ্য ছিল।"

বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, কূটনীতিক এবং ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ট্রাম্পের উপস্থিতিকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। এই জয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে স্পেন। অন্যদিকে, টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিতা চান পার্বত্য মন্ত্রী সাচিং প্রু সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিতা চান পার্বত্য মন্ত্রী সাচিং প্রু