আওয়ামী লীগ ফিরেনি, তারা ছিলই, ফিরেছে তাদের দম্ভ: আসিফ নজরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ ফিরে আসেনি, ফিরে এসেছে তাদের দম্ভ, মিথ্যাচার ও মানুষকে বিভ্রান্ত করার প্রবণতা। বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল লিখেছেন, ‘আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।’ আগে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।’ পরে নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, বর্তমান সময়ে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২৪–কে ৭১–এর বিরুদ্ধে দাঁড় করানো, উগ্রবাদী গোষ্ঠীর উত্থান, মব সংস্কৃতির বিস্তার, সংখ্যালঘু নির্যাতন, সাংস্কৃতিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা এবং রাজনৈতিক সংস্কারের স্থবিরতা এসবের মধ্য দিয়েই আওয়ামী লীগ নতুনভাবে শক্তি ফিরে পেয়েছে।

মাহফুজ আলম আরও লেখেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে আমলাতান্ত্রিক প্রভাব বৃদ্ধি, রাজনৈতিক সিদ্ধান্তে বিভিন্ন গোষ্ঠীর প্রভাব এবং আদর্শিক বিভাজনের কারণেও আওয়ামী লীগের পুনরুত্থানের সুযোগ তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, বিচার, সংস্কার, বিশ্ববিদ্যালয়, কমিশন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনের পক্ষে থাকা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক শক্তিকে উপেক্ষা করে অযোগ্য ব্যক্তিদের প্রভাবশালী করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা