আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ওতামেন্ডি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি আর পরবেন না নিকোলাস ওতামেন্ডি। ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।

৩৮ বছর বয়সী ওতামেন্ডি ২০০৯ সাল থেকে আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসার নাম ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে চারটি বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩৯টি ম্যাচ।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে ওতামেন্ডির শেষ ম্যাচ। স্পেনের বিপক্ষে ১-০ গোলের হারে শিরোপা হাতছাড়া হলেও দেশের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছেন এই তারকা।

অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় ওতামেন্ডি লিখেছেন, বিশ্বকাপ ফাইনাল দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে পারা ভাগ্যের বিষয়। ফলাফল প্রত্যাশামতো না হলেও দলের হয়ে শেষ সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

আর্জেন্টিনার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওতামেন্ডি।

ক্লাব ফুটবলেও রয়েছে তার সফল ক্যারিয়ার। পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার মতো ইউরোপের বড় ক্লাবে খেলার পর বর্তমানে নিজ দেশের ক্লাব রিভার প্লেটে খেলছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব পর্যায়ে তার যাত্রা অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান