আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ইবি শিক্ষার্থীদের সাইকেল রাইড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সাইকেল রাইড করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে সাইকেল রাইড শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা।

এ সময় বৈছাআ ইবি শাখার আহ্বায়ক এস. এম. সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রব্বানীসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ফিলিস্তিনকে অবশ্যই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। ফিলিস্তিনের জনগণের ওপর যে গণহত্যা চালানো হয়েছে, তার আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে—এ দাবি আমরা জানাই।

সংগঠনের আহ্বায়ক এস. এম. সুইট বলেন, ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে আমরা ইবির বিবেকবান শিক্ষার্থীরা সাইকেল রাইডের আয়োজন করেছি। ফিলিস্তিনের মানুষের ইসরায়েলবিরোধী আন্দোলনের সঙ্গে আমরা সংহতি জানাই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে