আলোর নিচেই অন্ধকার: জেনেভা ক্যাম্পে পুলিশ-সোর্স পরিচয়ে চলছে মাদকচক্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প—বাইরে থেকে সাধারণ বসতি মনে হলেও ভেতরে চলছে ভিন্ন এক বাস্তবতা। স্থানীয়দের অভিযোগ, এই এলাকাটি এখন মাদকের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উন্নয়নের আলোয় ঘেরা শহরের মাঝেই যেন লুকিয়ে আছে অন্ধকারের এক বিস্তৃত জাল।

স্থানীয়দের দাবি, পুলিশি তৎপরতা থাকলেও তা অনেকটা ‘দেখানো অভিযান’র মধ্যেই সীমাবদ্ধ। মাঝেমধ্যে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতার দেখানো হলেও, সামগ্রিক পরিস্থিতির কোনো দৃশ্যমান পরিবর্তন হচ্ছে না। বরং অভিযোগ উঠেছে, মাদক ব্যবসা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এক ধরনের ‘চোর-পুলিশ খেলা’ চলছে।

অভিযোগ রয়েছে, মোহাম্মদপুর থানায় দায়িত্ব পালনকালে উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ওসমান মাসুমের সময় গড়ে ওঠা একটি নেটওয়ার্ক এখনো সক্রিয় রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা বিস্তার লাভ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন ‘পারমানু’ নামে এক ব্যক্তি। তার সহযোগী হিসেবে এলাকায় সক্রিয় রয়েছে রকি, হৃদয় ও আল আমিন। তারা কখনো পুলিশের সোর্স, আবার কখনো মাদক ব্যবসায়ীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে। তাদের বিরুদ্ধে কথা বললেই সাধারণ মানুষকে মাদকসেবী বা ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর ভয় দেখানো হয়।

অভিযোগ রয়েছে, এই চক্রের মাধ্যমে পরিচালিত হয় ভয়াবহ গ্রেফতার বাণিজ্য, যেখানে টার্গেট করা হয় স্থানীয় নিরীহ মানুষদের। তাই, ভয় ও নিরাপত্তাহীনতার কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।

পরিচয় গোপন রাখতে তাই বোরকা পরে এক স্থানীয় বলেন, 'আমাকে আটকিয়ে জোর করে গাড়িতে উঠিয়ে দেড়ঘণ্টা ঘুরিয়ে আমার নামে মামলা আছে জানিয়ে ২ লক্ষ টাকা দাবি করে। নাহলে আমাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়া হবে। পরে রকি, হৃদয় আর আলামীন আমার সাথে ডিল করে। ওরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত।'

আরেকজন বলেন, 'শুধু জেনেভা ক্যাম্প না, এরা পুরো মোহাম্মদপুরে টপ লেভেলে রয়েছে। মোহাম্মদপুর থানার অধিকাংশ দারোগা থেকে শুরু করে এসআইদের পর্যন্ত সেটিং করে রেখেছে। মোহাম্মদপুর থানার এসআই মাসুমের পুলিশের সোর্স পরিচয়ে কাজ করে এরা। জেনেভা ক্যাম্পে যতো মাদক সিণ্ডিকেট এরাই নিয়ন্ত্রণ করে। এদের বিরুদ্ধে কথা বললে  হৃদয়, আল আমিনের মাধ্যমে হয়রানি করে। মাদক মামলার হুমকি দেয়। আমার সাথেও এভাবে হয়রানি করে টাকা নিয়েছে তারা। তাদের বিরুদ্ধে কথা বললে জবাই করে ফেলবে।'

জানা গেছে, রমনা থানায় দায়িত্বপালনকালে তৎকালীন বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলার আসামী এসআই মাসুম। বিভিন্ন অনিয়ম ও অসৎ কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর চলতি বছর তাকে শাস্তিমূলক বদলি করা হয়। তবে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কর্মস্থলে যোগ না দিয়ে পরবর্তীতে তিনি তেজগাঁও বিভাগের রিজার্ভ অফিস থেকে শিল্পাঞ্চল থানায় যোগ দেন।

তার বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক বদলির সকল নথিপত্রের প্রমাণ থাকা সত্ত্বেও মুঠোফোনে যোগাযোগ করা হলে তা অস্বীকার করেন এসআই মাসুম। তবে অভিযুক্ত রকি, হৃদয় ও আল আমিনের সঙ্গে কাজ করার বিষয়টি স্বীকার করেন তিনি।

অন্যদিকে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম এসআই মাসুমের অনৈতিক কর্মকাণ্ডের সম্পৃক্ততার অভিযোগ স্বীকার জানিয়েছেন, এসআই মাসুমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তাকে শাস্তিমূলক বদলি দেওয়া হয়েছে। পাশাপাশি রকি, হৃদয় ও আল আমিনসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা।

স্থানীয়দের প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা নিলে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব হবে। সোর্স পরিচয়ে এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পারলে জেনেভা ক্যাম্পের মানুষ অন্তত কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে