আলোচনা চালিয়ে যেতে ইরানের অনুরোধে সম্মত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

সাম্প্রতিক সংঘাতের পরও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রএমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পতবে তিনি জানিয়েছেন, গত মাসে হওয়া যুদ্ধবিরতি আর কার্যকর নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান আলোচনা চালিয়ে যেতে চেয়েছে এবং যুক্তরাষ্ট্র তাতে সম্মতি জানিয়েছে। তবে একই সঙ্গে তেহরানকে জানানো হয়েছে, আগের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।

এক সপ্তাহের সংঘাতের পর শুক্রবার পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। এর আগে কাতার ও সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করে। পরে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। জবাবে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তেহরান।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের কাছে দাবি জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে হবে এবং আর কোনো হামলা চালানো যাবে না।

তবে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অনুরোধ তারা করেনি। বরং কাতারের একজন মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠকে বসতে সম্মতি জানিয়েছে তেহরান।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার কাতারের প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেনসেখানে উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির কয়েকটি শহরে অন্তত ১৭ জন নিহত ও ১১৫ জন আহত হয়েছেন। তবে সংঘাতের মধ্যেও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলবাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা