আখাউড়ায় ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার ও ফল মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. মোস্তফা এমরান হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান ভূঁইয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ আনিছুর রহমান, উচ্চমান সহকারী কাম-হিসাবরক্ষক মো. মনিরুজ্জামানসহ উপজেলার শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা বলেন, সরকার কৃষি ও কৃষকবান্ধব। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায়, সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের সঙ্গে কৃষি-সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ মুখোমুখি কর্মশালা তথা ‘পার্টনার কংগ্রেস’ তারই প্রতিফলন। তারা কৃষকদের যেকোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা তাঁর স্বাগত বক্তব্যে বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও সার, বীজ ও গাছের চারা বিতরণের মাধ্যমে সারা দেশের ন্যায় আখাউড়ার কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী