আজ পবিত্র শবে বরাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর শুরু হবে মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ পবিত্র শবে বরাত। শাবান মাসের মধ্যরাত্রির এই রজনিকে অনেকেই আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভের বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করেন। এ উপলক্ষ্যে রাজধানীসহ সারা দেশের মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, জিকির-আসকার ও দোয়ার আয়োজন করা হয়েছে।
 
শবে বরাত পালন নিয়ে আলেম-ওলামাদের মধ্যে দীর্ঘদিন ধরেই মতভেদ রয়েছে। একটি দুর্বল হাদিসের বরাতে এ রাতকে বিশেষ ইবাদতের রাত হিসেবে উল্লেখ করা হলেও সহিহ হাদিসসমূহে প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তায়ালার রহমত অবতরণের কথা বলা হয়েছে। ফলে অনেক আলেমের মতে, শবে বরাতকে ঘিরে আলাদা কোনো বিশেষ ইবাদতের নির্দেশ ইসলামে নেই।
 
তবে উপমহাদেশের কিছু আলেম মনে করেন, ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা শাবান মাসের মধ্যরাত্রি আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ সময়। এ রাতে মুসলমানরা নফল নামাজ, কুরআন তেলাওয়াত, দরুদ, ইস্তেগফার, তাসবিহ-তাহলিল ও দোয়ায় মশগুল থাকেন। অনেকে একে ‘লাইলাতুল বারাআত’ বা মুক্তির রজনি হিসেবেও অভিহিত করেন।
 
ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ইসলামী বিশ্বকোষে উল্লেখ করা হয়েছে, ইরান ও ভারতীয় উপমহাদেশে শাবান মাসের একটি রাত ‘শব-ই-বরাত’ নামে পরিচিত হলেও সৌদি আরব, মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা ইউরোপ-আমেরিকার মুসলিম বিশ্বে এর কোনো প্রাতিষ্ঠানিক পালন নেই। ইতিহাসবিদদের মতে, রাসুলুল্লাহ (সা.) ও সাহাবিদের যুগে শবে বরাত নামে কোনো দিবস পালনের নজির পাওয়া যায় না। ইবনে কাসিরসহ একাধিক ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ আছে, হিজরি পঞ্চম শতকে ফিলিস্তিন অঞ্চলে প্রথমবারের মতো এ রাতের বিশেষ ইবাদতের প্রচলন শুরু হয়।
 
এদিকে, পবিত্র শবে বরাত উপলক্ষ্যে দেশ ও জাতির কল্যাণে দোয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
 
সোমবার (২ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি বলেন, 'শবে বরাত আত্মশুদ্ধি ও মানবকল্যাণে আত্মনিয়োগের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে এ রাতের শুভেচ্ছা জানান।'
 
প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে উল্লেখ করেন, হাদিসে বর্ণিত আছে—এই রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। তাই এ রাতকে রহমত ও মাগফিরাতের সৌভাগ্যময় রজনি হিসেবে গ্রহণ করে সবাই যেন দেশ, জাতি ও মানবতার কল্যাণে প্রার্থনা করেন।
 
শবে বরাত উপলক্ষ্যে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সংবাদপত্রের অফিস বন্ধ থাকবে। রেডিও ও টেলিভিশনে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান, আর পত্রিকাগুলো প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি