আড়াইহাজারে তীব্র যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

আড়াইহাজার বাজারের তীব্র যানজট নিরসনে ফুটপাত ও সড়কে অবৈধভাবে গড়ে ওঠা হকারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় বাজারের ফুটপাত দখল করে থাকা অর্ধশতাধিক হকারকে সড়ক থেকে উচ্ছেদ করা হয়। এছাড়াও, আরও অর্ধশতাধিক দোকানিকে অবৈধভাবে ফুটপাত দখল না করার জন্য সতর্ক করা হয়েছে। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন, যারা শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন জানান, রাস্তার দুপাশ দিয়ে যানবাহন চলাচলের সুবিধা এবং যানজট নিরসনের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেনও জানান, “আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী