৬ লাখ টাকা পর্যন্ত বেতন আয়ে দিতে হবে না ট্যাক্স

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এর ফলে বছরে বেতন বাবদ ৬ লাখ টাকার কম আয় হলে কর দিতে হবে না, কারণ বেতনের এক-তৃতীয়াংশ করমুক্ত সুবিধার আওতায় থাকবে।

তবে করমুক্ত আয়ের সীমা বাড়লেও করদাতাদের সামগ্রিক করের বোঝা খুব বেশি কমবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ বিনিয়োগে কর রেয়াতের সীমা কমানো হচ্ছে এবং সঞ্চয়পত্র, সরকারি সিকিউরিটিজ ও স্থায়ী আমানতের সুদ থেকে কেটে নেওয়া উৎসে করকে চূড়ান্ত কর হিসেবে না ধরে অগ্রিম কর হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রস্তাবিত বাজেটে নিয়মিত কর পরিশোধের মাধ্যমে জমি ও ফ্ল্যাটের প্রকৃত মূল্য প্রদর্শনের যে সুযোগ রাখা হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের সঞ্চয়কে আনুষ্ঠানিক অর্থনীতিতে আনতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক রাখার সিদ্ধান্তও বাতিল করা হচ্ছে। শেয়ারবাজার থেকে লভ্যাংশ আয়ের ওপর বিদ্যমান করহারও অপরিবর্তিত থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছিল। মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সেই সীমা আরও বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত দিয়েছেন। ফলে করমুক্ত আয়ের সীমা আরও ৫০ হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে।

কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া বলেন, করমুক্ত আয়ের সীমা বাড়ানোয় নিম্ন আয়ের করদাতারা কিছুটা স্বস্তি পাবেন। তবে বাজেটে প্রস্তাবিত অন্যান্য করহার বহাল থাকলে ব্যবসা, কৃষি, আর্থিক সম্পদ, বাড়িভাড়া বা অন্য উৎস থেকে আয়কারীদের করের চাপ বাড়তে পারে। কারণ ন্যূনতম করহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদের ওপর কাটা উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা এবং বিনিয়োগজনিত কর রেয়াতের সীমা ১৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও করের বোঝা বাড়াতে পারে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ কর পরিশোধের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল। পরে ২০২৪-২৫ অর্থবছরে সেই করহার বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার এ সুবিধা বাতিল করে দেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি