৫০ ফুট খোঁড়া হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজশাহীর তানোরে গভীর নলকূপের বোরিংয়ে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের উদ্ধারে প্রায় ৫০ ফুট গর্ত খোঁড়া হলেও ভিতর থেকে কোনো সাড়া মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলকূপটি আনুমানিক ৮০ থেকে ৮৫ ফুট গভীর। উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) শিশু সাজিদ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধান খড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের গভীর একটি গর্তে পড়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার চেষ্টা শুরু করে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,  প্রাথমিক উদ্ধারকাজ শেষে এক্সকেভেটর ছাড়া সাজিদকে সরাসরি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাই পাশের মোহনপুর উপজেলা থেকে রাত ৮টার দিকে দুটি ছোট এক্সকেভেটর এনে মাটি খননকাজ শুরু করা হয়।

উদ্ধারকর্মীরা জানান, ছোট্ট সাজিদকে নিরাপদে উদ্ধার করা তাদের প্রধান অগ্রাধিকার। তবে নলকূপের অতিরিক্ত গভীরতা এবং সরঞ্জামের সীমাবদ্ধতা এই কাজকে কঠিন করে তুলেছে।

গভীরে বিকল্প পদ্ধতিতে অনুসন্ধান চালানোর চেষ্টা করা হলেও শিশুটিকে জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান