জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ভোটগণনা সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
২৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ১৩ ভোট।
জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ এগিয়ে আছেন ৩ হাজার ৪৮৯ ভোট নিয়ে। এ পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৩৭৯ ভোট।
এছাড়া এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৩ হাজার ১০৬ ভোট। অপরদিকে ছাত্রদল প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন ২ হাজার ৬৭৭ ভোট।