জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা কার্যক্রম চলছে। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ২৩টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এখনো ১৬টি কেন্দ্রের ফল প্রকাশ বাকি রয়েছে। সর্বশেষ ঘোষিত দুটি কেন্দ্রের ফলসহ মোট ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন।
২৩ নম্বর কেন্দ্র শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ঘোষিত ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) পেয়েছেন ৯৭ ভোট এবং একেএম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ৯২ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) পেয়েছেন ১০২ ভোট এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৪৪ ভোট। এজিএস পদে মাসুদ রানা (ছাত্রশিবির) পেয়েছেন ৯১ ভোট এবং তানজিল (ছাত্রদল) পেয়েছেন ৮৪ ভোট।
২২ নম্বর কেন্দ্র ইসলামিক স্টাডিজ বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) পেয়েছেন ২০৩ ভোট এবং একেএম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ৭৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) পেয়েছেন ১৭৮ ভোট এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৩২ ভোট। এজিএস পদে মাসুদ রানা (ছাত্রশিবির) পেয়েছেন ১৫৩ ভোট এবং তানজিল (ছাত্রদল) পেয়েছেন ১২৫ ভোট।
২১ নম্বর কেন্দ্র গণিত বিভাগের আনুষ্ঠানিক ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) পেয়েছেন ২০৩ ভোট এবং একেএম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ১১১ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) পেয়েছেন ২১৫ ভোট এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৫৯ ভোট। এজিএস পদে মাসুদ রানা (ছাত্রশিবির) পেয়েছেন ১৮১ ভোট এবং তানজিল (ছাত্রদল) পেয়েছেন ১১০ ভোট।
এর আগে সঙ্গীত বিভাগের ফলাফলে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার বর্তমান সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১২৫ ভোট। একই আসনে শিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ ভোট। ওই বিভাগে জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা কোনো ভোট পাননি। অপরদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট।
এর আগে বোটানি বিভাগ, চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ, দর্শন বিভাগ, মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স বিভাগ, সিএসই বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি ও সঙ্গীতসহ একাধিক বিভাগের ফলাফল প্রকাশ করা হয়।