১৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশ, ছাত্রদল-শিবিরের ভোটের ব্যবধান কত?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখনো ২৫টি কেন্দ্রের ফল প্রকাশ বাকি। সর্বশেষ ঘোষিত কেন্দ্রসহ মোট ফলাফলে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। অন্যদিকে জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি বোটানি বিভাগের কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এর আগে চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি, দর্শন, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান ও ফার্মেসি বিভাগের ফল প্রকাশ করা হয়।

ভিপি পদে ১৪ কেন্দ্রের ফল মিলিয়ে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি ও ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন মোট ১ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। এতে রাকিব এগিয়ে রয়েছেন ২৪৯ ভোটে।

জিএস পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ১৪ কেন্দ্র মিলিয়ে ১ হাজার ৬১২ ভোট পেয়ে শক্ত অবস্থানে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭৯৩ ভোট। ফলে আরিফ এগিয়ে আছেন ৮১৯ ভোটে। এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১ হাজার ৪৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট। এ ক্ষেত্রে মাসুদ এগিয়ে রয়েছেন ১৬৮ ভোটে।

ভূগোল ও পরিবেশ বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০০ ভোট পেয়ে প্রথম হন। একেএম রাকিব পেয়েছেন ৯১ এবং স্বতন্ত্র প্রার্থী রাকিব হাসান পেয়েছেন ১০ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ ভোট পেয়ে জয়ী হন। খাদিজাতুল কুবরা ও ইভান তাহসিভ পেয়েছেন যথাক্রমে ৪৫ ও ৩৯ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৯৮ ভোট, তানজিল পেয়েছেন ৮৫ এবং শাহীন মিয়া পেয়েছেন ১২ ভোট।

নৃবিজ্ঞান বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, একেএম রাকিব ১১৮ এবং কিশোয়ার সাম্য ১৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হন। খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ এবং ইভান তাহসিভ পেয়েছেন ৪৬ ভোট। এজিএস পদে এবিএম তানজিল ১২৬ ভোট পেয়ে জয়ী হন। মাসুদ রানা পান ১০২ এবং শাহীন মিয়া পান ২৭ ভোট।

লোকপ্রশাসন বিভাগ কেন্দ্রে ভিপি পদে একেএম রাকিব ১৩২ ভোট পেয়ে জয়ী হন। রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ এবং কিশোয়ার সাম্য পেয়েছেন ১৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট। খাদিজাতুল কুবরা ও ইভান তাহসিভ পেয়েছেন যথাক্রমে ৬২ ও ৫৯ ভোট। এজিএস পদে মাসুদ রানা ১৩০ ভোট পেয়ে জয়ী হন। তানজিল পেয়েছেন ১০৬ এবং শাহীন মিয়া পেয়েছেন ২৫ ভোট।

ফার্মেসি বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৭৮ ভোট। এই কেন্দ্রে একেএম রাকিব পেয়েছেন ৫৩, খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ এবং এবিএম তানজিল পেয়েছেন ৪৫ ভোট।

সিএসই ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন যথাক্রমে ১০৬ ও ৫১ ভোট, মোট ১৫৭ ভোট। একই দুই বিভাগে একেএম রাকিব পেয়েছেন ৯৪ ও ৩৯ ভোট, মোট ১৩৩ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন মোট ১৫৮ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭১ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন মোট ১৪৭ ভোট এবং তানজিল পেয়েছেন ১১০ ভোট।

মাইক্রোবায়োলজি বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট, একেএম রাকিব পেয়েছেন ৪৬ এবং রাকিব হাসান পেয়েছেন ৪ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৫ ভোট। খাদিজা পেয়েছেন ৩২ এবং ইভান পেয়েছেন ১৫ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৮১ ভোট, তানজিল পেয়েছেন ৪০ এবং শাহীন মিয়া পেয়েছেন ১২ ভোট।

ফিন্যান্স বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৮ ভোট এবং একেএম রাকিব পেয়েছেন ২৩১ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৬৩ এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ১১৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৬৩ এবং তানজিল পেয়েছেন ১৭৮ ভোট।

চারুকলা অনুষদ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২১ ভোট এবং একেএম রাকিব পেয়েছেন ১০৬ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৮ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৩৬ এবং বাম জোটের ইভান তাহসিব পেয়েছেন সর্বোচ্চ ৯৯ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১২ এবং তানজিল পেয়েছেন ৮২ ভোট।

মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮৯ ভোট এবং একেএম রাকিব পেয়েছেন ৫৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯৮ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৩২ এবং ইভান পেয়েছেন ৯ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৯০ এবং তানজিল পেয়েছেন ৪২ ভোট।

দর্শন বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১১১ ভোট এবং একেএম রাকিব পেয়েছেন ১৭৫ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৩৫ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৮০ এবং ইভান পেয়েছেন ৫৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১১৯ এবং তানজিল পেয়েছেন ১২৪ ভোট।

প্রাণিবিদ্যা বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ও একেএম রাকিব উভয়েই ১২৮ ভোট পেয়ে সমতায় রয়েছেন। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৫৪ ভোট। খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬৮ এবং ইভান পেয়েছেন ২৪ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৩১ এবং তানজিল পেয়েছেন ১০৮ ভোট।

মার্কেটিং বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২০০ ভোট এবং একেএম রাকিব পেয়েছেন ১৮৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২১৪ ভোট। খাদিজাতুল কুবরা পেয়েছেন ৮৬ এবং ফয়সাল মুরাদ পেয়েছেন ৪০ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৯৫ এবং তানজিল পেয়েছেন ১৫৩ ভোট।

বোটানি বিভাগ কেন্দ্রে ভিপি পদে একেএম রাকিব পেয়েছেন সর্বোচ্চ ২১৬ ভোট। একই পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৬৫ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৪৩ এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬৯ ভোট। এজিএস পদে তানজিল পেয়েছেন ১৩৮ এবং মাসুদ রানা পেয়েছেন ১২০ ভোট।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে