যুদ্ধ পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ ভিসার সময়সীমা বাড়াল আরব আমিরাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য বড় ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর যাদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়েছে, তারা আগামী ৩১ মার্চ পর্যন্ত তা নবায়ন করতে পারবেন। আজ বৃহস্পতিবার দেশটির সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ইউএই সরকারের মিডিয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, যুদ্ধের কারণে যারা দেশের বাইরে আটকা পড়েছেন এবং সময়মতো ফিরতে না পারায় দীর্ঘমেয়াদি স্টে-ভিসার মেয়াদ হারিয়েছেন, তারা ৩১ মার্চের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ভিসা সচল করতে পারবেন।

এই সুবিধা সেই প্রবাসী বা বাসিন্দাদের জন্য প্রযোজ্য যারা ২৮ ফেব্রুয়ারি (২০২৬) বা তারপরে বিদেশে থাকার সময় তাদের বসবাসের অনুমতি হারিয়েছেন এবং আকাশপথ বন্ধ থাকা বা ফ্লাইট বাতিলের কারণে যথাসময়ে আমিরাতে ফিরতে পারেননি।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে যোগ্য প্রবাসীরা কোনো নতুন ‘এন্ট্রি ভিসা’ ছাড়া সরাসরি সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। দেশে ফিরে আসার পর কোনো ধরনের জরিমানা ছাড়াই তাদের আইনি মর্যাদা পুনরায় বৈধ করার সুযোগ থাকবে। যেহেতু ফ্লাইট বন্ধ হওয়ার বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, তাই কোনো বিলম্ব ফি বা জরিমানা প্রযোজ্য হবে না।

গত দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব লেগেছে সংযুক্ত আরব আমিরাতেও। ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মোকাবিলা করতে গিয়ে পাল্টা পদক্ষেপ হিসেবে আমিরাতের ওপর কয়েক দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই আঞ্চলিক অস্থিরতা ও আকাশপথে ঝুঁকির কারণে অসংখ্য প্রবাসী তাদের কর্মস্থলে ফিরতে সমস্যায় পড়েছেন। মানবিক ও প্রশাসনিক এই জটিলতা সমাধানের জন্যই ইউএই সরকার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’