উদ্ধার করা হলেও বাঁচানো গেল না শিশু সাজিদকে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় ৪৫ ফুট গভীর গর্ত খননের পর ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তানোর ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল।

গত বুধবার বেলা একটার দিকে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গেলে সাজিদ হঠাৎ গর্তে পড়ে যায়। সে একই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। সাজিদের মা রুনা খাতুন জানান, তিনি দুই সন্তানকে নিয়ে বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন। কোলে একটি শিশু ছিল, আর সাজিদের হাত ধরে হাঁটছিলেন। হঠাৎ পেছন থেকে ‘মা’ বলে ডাক শুনে ফিরে তাকিয়ে দেখেন, ছেলে নেই। গর্তের ভেতর থেকে তার ডাক শোনা যাচ্ছিল। গর্তটির মুখ খড় দিয়ে ঢাকা ছিল, তাই ভিতরে ফাঁকা জায়গা রয়েছে—এটা কেউ বুঝতে পারেননি। চোখের সামনে শিশুটি গর্তের ভেতর তলিয়ে যায়।

স্থানীয়রা জানান, এক বছর আগে জমির মালিক কছির উদ্দিন সেচের জন্য সেমি-ডিপ নলকূপ বসানোর উদ্দেশ্যে এ গর্তটি খনন করেছিলেন। পানি না ওঠায় কাজটি শেষ হয়নি এবং গর্তটি খোলা অবস্থায় পড়ে ছিল। পরে কিছুটা ভরাট করা হলেও বর্ষায় মাটি বসে গিয়ে আবারও গভীর গর্ত তৈরি হয়। সেই গর্তেই পড়ে যায় সাজিদ।

ফায়ার সার্ভিস গতকাল বেলা আড়াইটায় উদ্ধার অভিযান শুরু করে। একে একে আটটি ইউনিট যোগ দেয়। মূল গর্তের পাশ থেকে বিকল্প পথ তৈরি করে শিশুটিকে তোলার জন্য সন্ধ্যা থেকে এক্সকাভেটর দিয়ে খনন করা হয়। প্রায় ৪৫ ফুট গভীর পর্যন্ত খনন করার পর অবশেষে শিশুটিকে উদ্ধার সম্ভব হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব