তৃণমূলই দলের প্রাণ : মামুন মাহামুদ
তৃণমূলই দলের প্রাণ : মামুন মাহামুদ
A
Admin
তৃণমূলই দলের প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকবো না। আওয়ামী লীগ পালিয়ে গেলেও কিছু কিছু দুষ্ট লোক সমাজে রয়েছে। আমি বিশ্বাস করি যে নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তারা কখনো বিএনপির ক্ষতি করতে পারে না।
অনেকেই জিজ্ঞাসা করেছে নারায়ণগঞ্জ-৩ এ সিদ্ধিরগঞ্জ একসাথে হওয়ায় আমি সেখানে নির্বাচন করবো কিনা? আমিতো নারায়ণগঞ্জ-৪ এ ছিলাম আর এখনো সেখানেই আছি।
যদি মান্নান ভাই মনোনয়ন পায় সিদ্ধিরগঞ্জে আমি সর্বপ্রথম সমাবেশ করতে সহযোগীতা করবো। তাই যারা নির্বাচন করবেন দলের মধ্যে ষড়যন্ত্র কিংবা কোন্দল সৃষ্টি না করে চলুন ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার জন্য কাজ করি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে "বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা" বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে তিনি আরও বলেন,কারো সঙ্গে হিংসা করবেন না। সাংবাদিকদের ভুল তথ্য দেবেন না। কোনো অন্যায় কারীকেও প্রশ্রয় দেওয়া হবে না। আপনি কি বিনিময় পাওয়ার জন্য রাজনীতি করেছেন? তৃণমূলের সাথে ভাব দেখাবেন না।
তাদেরকে ভালোবাসা দিন, আদর করুন। সামনে আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে।ক্লিন অপারেশন শুরু হবে। সতর্ক থাকবেন। নির্বাচন আসলে নতুন প্রার্থী আসতেই পারে। ঝগড়া করবেন না। এক টেবিলে বসে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করুন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান মিয়া,উপজেলা সহ সভাপতি মনিরুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিবসহ সোনারগাঁয়ের ১০ টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
মহাসড়কে গাছের গুঁড়ি, নকলায় ৫ জনকে জরিমানা
৩০ অক্টোবর, ২০২৬
যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
৩০ অক্টোবর, ২০২৬
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬
৩০ অক্টোবর, ২০২৬
চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, ভুয়া এনএসআই আটক
৩০ অক্টোবর, ২০২৬
ক্রেতা সেজে পুলিশের অভিযান, জামালপুরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ আটক ২
৩০ অক্টোবর, ২০২৬
-
একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী
-
মহাসড়কে গাছের গুঁড়ি, নকলায় ৫ জনকে জরিমানা
-
বাসার ফ্যানে ঝুলছিল ৮ বছরের শিশুর মরদেহ, পরিবারের দাবি আত্মহত্যা
-
যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
-
‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’
-
দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম
-
কুবিতে এক্সিকিউটিভ এমবিএর ২৫তম ব্যাচের নবীনবরণ
-
কুবির বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা
-
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬
-
তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ