ট্রাফিক সার্জেন্টদের তাৎক্ষণিক জরিমানার নতুন ক্ষমতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
শব্দদূষণ রোধে কার্যকর উদ্যোগ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 'শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬' হালনাগাদ করে 'নতুন শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫' জারি করেছে। ২৪ নভেম্বর থেকে নতুন বিধিমালা কার্যকর হয়েছে। আগের বিধিমালার সীমাবদ্ধতা ও স্পষ্ট নির্দেশনার ঘাটতি দূর করতেই এই হালনাগাদ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের বিধিমালায় কেবল ম্যাজিস্ট্রেটদেরই জরিমানার ক্ষমতা থাকায় জনবল সংকটে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হয়নি। নতুন বিধিমালায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট পদমর্যাদা ও তদূর্ধ্ব কর্মকর্তাদের তাৎক্ষণিক জরিমানা আরোপের ক্ষমতা প্রদান করা হয়েছে। বিধি ৬-এর উপ-বিধি (২), (৩) ও (৪)-এর আওতাভুক্ত কোনো অপরাধ তাদের সামনে সংঘটিত হলে ঘটনাস্থলেই জরিমানা করা যাবে।

নতুন বিধিমালায় শব্দদূষণের প্রধান উৎস হর্ন নিয়ন্ত্রণে স্পষ্ট শাস্তির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য বিধানগুলো হলো:
  • লিখিত অনুমতি ছাড়া জনপরিসরে লাউডস্পিকার, মাইক, অ্যাম্প্লিফায়ার ও সুরযন্ত্র ব্যবহার নিষিদ্ধ।
  • প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে বনভোজন বন্ধ।
  • সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ শব্দসীমা ৯০ ডেসিবেল এবং রাত ৯টার মধ্যে অনুষ্ঠান শেষ করা বাধ্যতামূলক।
  • নীরব এলাকায় আতশবাজি, পটকা, হর্নসহ যেকোনো শব্দসৃষ্টিকারী পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ।
  • রাতের বেলায় সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা।

শিল্পকারখানা ও জেনারেটরের শব্দ নিয়ন্ত্রণে নতুন বিধান সংযোজন করা হয়েছে।  'সড়ক পরিবহন আইন, ২০১৮'-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন অপরাধের দণ্ডও নির্ধারণ করা হয়েছে।

বিধিমালা হালনাগাদের আগে অংশীজনদের নিয়ে একাধিক সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, সব মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে এবং জনগণের মতামত গ্রহণের জন্য খসড়া অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। বিভিন্ন দেশের সেরা অভিজ্ঞতা পর্যালোচনা করে ২০০৬ সালের বিধিমালার দুর্বলতা চিহ্নিত ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা